বাফুফে নির্বাচন চলছে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:৩৩
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বাফুফে নির্বাচন। শনিবার রাজধানীর হোটেল রেডিসনে এই নির্বাচন শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
 
এনিয়ে হোটেলটিতে নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা। মূল ফটক থেকে শুরু করে নির্বাচনের বুথ পর্যন্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৈধ কার্ড ছাড়া প্রবেশ করতে পারছেন না কেউই।
 
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং নরসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খানের নেতৃত্বাধীন বাঁচাও ফুটবল পরিষদ।
 
কাজী সালাহউদ্দিন ফুটবলে সবেচেয়ে পরিচিত মুখ, টানা দুই মেয়াদ তিনি বাফুফে সভাপতি। অন্যদিকে কামরুল আশরাফ খান ফুটবল অঙ্গনে নতুন মুখ। নির্বাচনী মাঠেও তিনি নেমেছেন শেষ মুহূর্তে। তবে দেশের দুই বড় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরসহ বেশ কয়েকজন তাকে সমর্থন দিচ্ছেন।