বাফুফের এজিএম শেষ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:৪১
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সুষ্ঠুভাবে শেষ হয়েছে। শনিবার বেলা ১১ টায় কাজী সালাহউদ্দীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হয় বেলা ১টায়।
 
আলোচ্যসূচিতে ছিল গত বছরের অডিট রিপোর্টের অনুমোদন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিগত ২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন উপলক্ষে আইএফআইসি’র কাছে বকেয়া আট কোটি টাকা দেনার বিষয়টি। আর সেই দেনার দায়িত্ব কাজী সালাহউদ্দীনের নেতৃত্বাধীন এই কমিটি নিয়েছে বলে জানিয়েছেন বাফুফে সদস্য বিজন বড়ুয়া।
 
২০১২ সালের নির্বাচনের পর প্রতি বছর বার্ষিক সাধারণ সভা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন কাজী সালাহউদ্দীন। কিন্তু প্রতি বছর এজিএম না হওয়ায় এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়।