নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে কীটনাশকের দোকান পুড়ে ১১লাখ টাকা ক্ষতি

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৯:৫৬

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে মেসার্স ভাই ভাই ট্রের্ডাস নামের একটি কীটনাশকের দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার ওমরপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছুর রহমান। 

আনিছুর রহমান জানান, দোকানের ভিতরে থাকা নগদ ৪০ হাজার টাকা, মাছ, মুরগী ও গরুর রেডি ফিড এবং কীটনাশক ওষুধ ও সার আগুনে পুড়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স ভাই ভাই ট্রের্ডাসে আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্য আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু