এবার বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজের প্রশংসা করলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিস্কার মুস্তাফিজ। শনিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ডোনাল্ডের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুস্তাফিজের দল হায়দরাবাদ।
এর আগে ডোনাল্ড বলেন, ‘ও দারুণ এক আবিষ্কার। নিঃসন্দেহে বাংলাদেশ আনপ্রেডিক্টেবল এমন একজন বোলারের সন্ধানে ছিল। এই অঙ্গণে নতুন এক তারকার আবির্ভাব দেখতে সব সময়ই ভাল লাগে।'
তিনি আরও বলেন, ‘ মুস্তাফিজ ইয়র্কার ও পেসের সংমিশ্রণ ঘটিয়ে যেভাবে বোলিং করতে পারে, সত্যিই অসাধারণ! তার মতো এমন কারও জন্যই বাংলাদেশ অপেক্ষায় ছিল। তার মতো বোলাররাই পারে আইপিএলের মতো আসর জমিয়ে দিতে।’
ডোনাল্ড বলেন, ‘গোটা বিশ্বকাপে ওকে দেখেছি। ওর (মুস্তাফিজুর রহমান) হাতে এমন একটা স্লোয়ার ডেলিভারি আছে, যার বিপক্ষে চড়াও হতে ব্যাটসম্যানরা দ্বিতীয়বার ভাবতে বাধ্য। ওর ইয়র্কারটাও অসাধারণ।’
