ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় বিভিন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে ছয়জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজয়নগর উপজেলা যুবলীগ সভাপতি জিয়াউল হক বকুলসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। অন্যরা হলেন, হরষপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সদস্য মো. শাজাহান, পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সদস্য কাজী মঈন উদ্দিন চিশতী এবং বুধন্তী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম জমসেদ
অন্যদিকে ইউপি নির্বাচনে আখাউড়া উপজেলায় প্রার্থী হওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দুইজনকে বহিস্কার করা হয়েছে। মোগড়া ইউনিয়নের চেয়ারম্যানু প্রার্থী আতাউর রহমান নাজিম ও মনিয়ন্দ ইউনিয়নের প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী দীপক।
জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
