ফুলবাড়ীয়ায় ৯ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ প্রার্থীর অর্থদণ্ড

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৬:৫৩
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নয়জন চেয়ারম্যানসহ ১৬ মেম্বার প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
 
শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আফরোজা আকতার।
 
বাকতা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ২০ হাজার, এনায়েতপুরের সাত চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ১৪ হাজার এবং একই ইউনিয়নের ১৬ মেম্বার প্রার্থীর কাছ থেকে আদায় করা হয় ১৬ হাজার টাকা।