সোনারগাঁওয়ে আক্তার হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাদীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। অপরদিকে সড়ক দুর্ঘটনায় আক্তার মারা গেছেন বলে পুলিশ ধারনা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাদীপুর এলাকা থেকে শনিবার সকালে সাদীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আক্তার হোসেনের মাথা থেতলানো মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। আক্তার হোসেনের পরিবারের সদস্যরা দাবি করছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মো. মঞ্জুর কাদের জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা না দুর্ঘটনা।
