সাকিবকে ছাড়াই দিল্লির মুখোমুখি কলকাতা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:৩৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ার ডেভিলসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবারের এ ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান।
 
ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে কেকেআর। ফিরেছেন হোল্ডার, হগ ও চাওলা। বাদ পড়েছেন সাকিব, লিন ও উনাদকাট।