আর্জেন্টিনায় চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার লোক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রেসিডেন্ট মোরিসিও ম্যাক্রির অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় ছাঁটাই চলছে আর্জেন্টিনায়।
আর্জেন্টিনার রক্ষণশীল প্রেসিডেন্টের ব্যয় সংকোচন ও সরকারি কর্মচারী ছাঁটাই নীতির বিরুদ্ধে দেশের প্রধান দুই শ্রমিক ইউনিয়ন সিজিটি ও সিটিএ বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়। রাজধানী বুয়েনস আয়ার্সের কেন্দ্রস্থলে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা শুক্রবারের বিক্ষোভে যোগ দেন। মে দিবস উপলক্ষে রবিবার আবারো বিক্ষোভ-সমাবেশ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সূত্র: এএফপি
