নারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:৪৫
নারায়ণগঞ্জের বন্দরে পানিতে ডুবে শিশু রাহাত হোসেনের (৬) মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুরে বন্দর উপজেলার কদমরসুল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাহাত ওই এলাকার আনোয়ার মাস্টারের বাড়ির ভাড়াটিয়া দুলাল মিয়ার ছেলে।
 
এলাকাবাসী জানান, শনিবার সকালে ১০-১২টি শিশু ড্রেজারের পাইপে বালুর সঙ্গে আসা পানিতে লাফালাফি করছিল। সবার অজান্তে রাহাত পানিতে তলিয়ে বালুচাপা পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।