রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রী মারা গেছেন।
শনিবার দুপুরে উপজেলার খানাসামা বাজার জিয়াকলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আমিনুর হারাগাছ নাজিরদহ নাইয়ারচাওড়া গ্রামের মহিরের ছেলে।
জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে আমিনুর জিয়াকলোনি গ্রামের নাইটগার্ড মকুদারের বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। ওয়ারিংয়ের কাজ শেষে পল্লী বিদ্যুতের খুঁটিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
