তালায় নিখোঁজের ২ মাস পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:১২
সাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজের দুই মাস ১১ দিন পর ভ্যানচালক মোহাম্মদ আলী খাঁ (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি দুপুরে সে নিখোঁজ হয়।
 
শনিবার বিকালে উপজেলার শিরাশুনী গ্রামের খাল পাড় নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেরার আলাদীপুর গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঙা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ বর্তমানে থানায় রয়েছে। হত্যার কারণ ও দোষীদের সূত্রতা পেতে তদন্ত চলছে।’