এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় যোগ দিতে জার্মানি যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশ প্রতিনিধিদল নিয়ে ঢাকা ছাড়বেন মন্ত্রী। তার সফরসূচিতে বলা হয়েছে, দুবাই হয়ে ২ মে ফ্রাংফুটে পৌঁছবেন অর্থমন্ত্রী। সেখানে ৩ থেকে ৫ মে এডিবির ৪৯তম বার্ষিক সভায় অংশ নেবেন তিনি। ৬ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
এই সভায় এডিবির সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক ও সাংবাদিকসহ প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন।
