চট্টগ্রামে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে গৃহবধূ দগ্ধ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:১৯
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে ফেন্সি আক্তারকে (১৯) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।
 
শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির সিলিন্ডার চালিত গ্যাসের চুলায় চা বানাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফেন্সি আক্তারকে গুরুতর অব্স্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চন্দনাইশের বাংলাবাজার এলাকার মো. রুবেলের স্ত্রী।
 
ফেন্সির খালাতো ভাই মো. আলাউদ্দিন জানান, দুপুরে শ্বশুরবাড়ির লোকদের জন্য চা বানাতে রান্না ঘরে যান ফেন্সি। এ সময় অসাবধনতাবশত চুলার সুইচ অন করার পর দিয়াশালাই খুঁজে নিয়ে আগুন ধরাতে গেলে ওড়নাতে আগুন লেগে যায়। আগুনে ফেন্সির শরীরের অধিকাংশ দগ্ধ হয়েছে।