মে দিবসে জাসদের শুভেচ্ছা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:৪৩
 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক-মেহনতি-শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
 
মহান মে দিবস উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তারা বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক-মেহনতি-শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় বলেন, 'শ্রমিক-শ্রমজীবী-মেহনতি মানুষের শ্রমের উপরই মানব সভ্যতা গড়ে উঠেছে, টিকে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় শ্রমিক-শ্রমজীবী-মেহনতি মানুষের মানবিক জীবন যাপনের অধিকার আজও উপেক্ষিত।'
 
তারা  শুভেচ্ছা বার্তায় আরও বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংবিধান শ্রমজীবী-মেহনতি মানুষের যে অধিকারের স্বীকৃতি দিয়েছে তা আজও বাস্তবায়িত হয়নি। তারা মহান মে দিবসের সংগ্রাম ও ঐক্যের চেতনায় বাংলাদেশের শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষকে মানুষের মতো বাঁচার অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।'