কোহলির উইকেট পেলেন মুস্তাফিজ

আপডেট : ০১ মে ২০১৬, ০৯:৩১
পেসার মুস্তাফিজুর রহমান গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  বিরুদ্ধে সানরাইজার্স হায়দারাবাদের ১৫ রানের জয়ে ভারতের সবচেয়ে দামি ব্যাটসম্যান বিরাট কোহলিকে (১৪) চটজলদি আউট করে অবদান রাখেন। চলতি মৌসুমে এটিই হলো কোহলির সর্বনিম্ন রান।
 
মুস্তাফিজ হায়দারাবাদে অনুষ্ঠিত খেলাটিতে নিজের দ্বিতীয় বলেই ক্যাচ তুলতে বাধ্য করেন কোহলিকে। বাংলাদেশের সাড়া জাগানো এই পেসার অবশ্য খেলাটিতে আর কোনো উইকেট পাননি। যদিও  চার ওভারে তার রান খরচা হয় ৩৪টি।
 
এদিকে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ২৭ রানে হেরে গেছে। উল্লেখ্য, আইপিএলে এবার সাকিবের ফর্ম ভাল যাচ্ছে না।