ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ের অভিযোগে ইউসুফ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসানের নেতৃত্বে শহরের পাড়াটঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী তারা ফরাজির ছেলে ইউসুফ এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। রবিবার তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
