ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০১ মে ২০১৬, ১২:৪৯
 
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
মুক্তাগাছা থানার এসআই খাইরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১১টার পর কোনো এক সময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার জয়দা এলাকায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান বলে জানিয়েছে প্রত্যদর্শীরা। 
 
মুক্তাগাছার থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, রবিবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।