ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত এক নির্বাচনের পর আবারো জয়ী হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘কাউন্সিলরা আমাদের নির্বাচিত করেছেন। আমি আমার ভেতর এবং মন থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। এত নাটক এবং সব কিছুর পরও তারা প্রমাণ করে দিয়েছে ফুটবল সব চেয়ে বড়। ফুটবলের সত্যবাদীতা সব থেকে বড়। এই দুটি জিনিস পরিস্কার করে আমাদের এই ২১ জনের প্যানেল তারা নিজেদের হাতে নির্ধারণ করে দিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘আমাকে যে দ্বায়িত্ব দেয়া হয়েছে। সেটা পালনের চেষ্টা করব। আগেই বলেছি এটার আমার শেষ নির্বাচন। যতটুকু পারি গুছিয়ে নিবো, যাতে করে আমার সঙ্গে কমিটিতে যারা আছেন তারা ভবিষ্যতে দ্বায়িত্ব নিয়ে খুব সহজে কাজ করতে পারেন। আমার যে কাজগুলো বাকি আছে, চেষ্টা করব সেগুলো সম্পন্ন করতে।’
