জ্বরের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তাই এখন শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট খেলবেন অগনিয়েস্কা র্যা ডওয়ানস্কা।
শনিবার শুরু হচ্ছে মাদ্রিদ ওপেন। মাঠে নামতে রোমে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সেরেনাকে। গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত চারটি টুর্নামেন্ট খেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। কিন্তু তার কোনোটাই জিততে পারেননি তিনি। বিবিসি
