বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. নাসিম আহমেদ। সোমবার তিনি কর্মস্থলে যোগ দেন।
বিএইউএসটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবুল হোসেন অসুস্থ থাকার কারণে ২৮ এপ্রিল পদত্যাগ করেন। তার স্থলে একই প্রতিষ্ঠানের ম্যাকানিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন (এমপিই) অনুষদের ডীন ড. নাসিম আহমেদ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব বুঝে নেন।
নতুন ভারপ্রাপ্ত উপাচার্য ইতিপূর্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০ বছর শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে ওই বিশ্ববিদ্যালয় হতে তিনি অবসরে যান। মাঝে তিনি ২০০৩ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই মেয়ের জনক।
বিএইউএসটি রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন জানান, উপাচার্যের পদত্যাগের কারণে ড. নাসিম আহমেদকে কর্তৃপক্ষ ওই পদে স্থলাভিষিক্ত করে।
