প্রথম বিভাগ ভলিবলের ফাইনাল সোমবার

আপডেট : ০২ মে ২০১৬, ১১:৫০
ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৬ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইস্ট এন্ড ক্লাব ও বাংলাদেশ জেল। সোমবার শিরোপা নির্ধারণী ফাইনালে বিকেল ৪টায় মুখোমুখি হবে দল দুটি।
 
এর আগে বিকেল ৩টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সোনালী ব্যাংক ও নবজাগরনী সংঘ।
 
অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন। এ সময় উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপ ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তাগণ।
 
এবারের ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নেয় বাংলাদেশ জেল, ইস্ট এন্ড ক্লাব, নবজাগরনী সংঘ, উত্তরা স্পোর্টিং ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, শাহবাগ স্পোর্টিং ক্লাব, সাবলম্বী সোসাইটি ক্লাব, ভাই ভাই সংঘ ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হবে। আর একটি দল রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে।