বর্তমান বিশ্বে অন্যতম সেরা তরুণ গোলকিপার টার স্টেগান। এজন্য তাকে দলে নিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। স্বপ্নপূরণের আশায় স্টেগানও বার্সায় যোগ দেন। কিন্তু এখন দল ছাড়তে চাইছেন তিনি।
কারণ পর্যাপ্ত খেলার সুযোগ পান না তিনি। গুঞ্জন উঠেছে তার বদলে চেলসি গোলকিপার থিবা কুর্তিওকে দলে ভেরাতে পারে বার্সা। বেলিজিয়ান এই গোলকিপারও চেলসি ছাড়তে চান। চেলসি ম্যানেজার এন্তনিও কন্তে ইতোমধ্যে এটির অনুমোদন দিয়েছেন।
জার্মান গোলকিপার স্টগান আরো বেশি ম্যাচ খেলতে চান। এজন্যই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেক্ষেত্রে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
