বান্দরবানে বন্য হাতির আক্রমণে নারী নিহত

আপডেট : ০২ মে ২০১৬, ১৩:০৩
বান্দরবানে বন্য হাতির আক্রমণে আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
 
জানা গেছে, রবিবার রাতে জেলার টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকায় বন্য হাতির দল কয়েকটি ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। এ সময় স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম বন্য হাতির আক্রমণে নিহত হন।