ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সর্বশেষ ম্যাচে দলে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল কলকাতা নাইট রাইডার্সও হেরেছিল সেই ম্যাচ। তবে হারের বৃত্ত ভেঙ্গে ঘুরে দাড়ানোর প্রত্যয়ে সোমবার ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা।
এ ম্যাচেই দলে ফিরতে পারেন এই টাইগার ক্রিকেটারের। সোমবার বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাশ্বামি স্টেডিয়ামে কলকাতাকে আতিথিয়েতা জানাবে বিরাট কোহলি বাহিনী। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত কেকেআর সাত ম্যাচে চার জয় ও তিন হারে আট পয়েন্ট অর্জন করেছে। বর্তমানে লিগ টেবিলে তাদের অবস্থান চারে। তবে আরসিবি’র বিপক্ষে জয় পেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে তারা।
