ঠাকুরগাঁওয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

আপডেট : ০২ মে ২০১৬, ১৩:৩৪
 
ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট রিফাত ফেরদৌস এ জরিমানা করেন।
 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে স্থানীয় সরকার আইন ৮/২, ৮/৩, ৮/৫ ধারায় ৩১/১ শাস্তির বিধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাবুকে ১০ হাজার, ঢোলার হাট ইউনিয়নের বিএনপির মনোনীত আব্দুল জব্বারকে ১০ হাজার ও রুহিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত আব্দুল মালেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এ ৩ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। 
 
এছাড়া সব প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালার আহবান জানান।