সামনের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ থেকে ছিটকে গেল ইতালিয়ান জায়ান্ট ইন্টার। শনিবার লাজিও’র বিপক্ষে ইন্টার মিলানের হারের ফলে এই সুযোগ হারায় তারা।
চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাব থেকে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস,ও দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের দল নাপোলি ও রোমা।
রবার্টো ম্যানচিনির ইন্টারের সামতে সিরি আ লিগে তৃতীয় হওয়ার সুযোগ ছিলো। তবে হারের ফলে ছিটকে যেতে হলো তাদের। আসরে এখনও তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে এই দুটি ম্যাচে জয় পেলেও তারা রোমাকে ধরতে পারবে না।
স্তাদিও অলিম্পিকোতে শুরুতেই ইন্টারের স্বপ্ন নষ্ট করে দেন মিরোস্লাভ ক্লোসা। জার্মান তারকার আট মিনিটের গোলে লিড পায় লাজিও। পরে অ্যান্তোনিও ক্যানডেভারের পেনাল্টি থেকে পাওয়া গোলে ছিটকে দেয় ইন্টারকে।
