বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মিয়া মোহাম্মদ নুরু উদ্দিন অপুকে চাঁদাবাজির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে হাইকোর্ট অপুকে কেন জমিন দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছিল। আজ ওই রুলের শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন দেয়। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন।
