প্রাইভেটকারে ৮ হাজার পিস ইয়াবা, আটক ১

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:২৬
 
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে চালকের আসনের নিচ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় গাড়ির চালককে আটক করা হয়েছে। সোমবার সকালে লোহাগাড়া বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
আটককৃত এখলাসের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব হুগলি গ্রামে।  
 
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, আটককৃত এখলাস জানিয়েছেন, ঐ প্রাইভেটকারের মালিক মো. ইসলাম নামের এক ব্যক্তি। তার বাড়ি টেকনাফে। ইসলামই তাকে গাড়িসহ চট্টগ্রামে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।