ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা ৪৭ তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের এই দিনে ক্যারিবিয়ান এই ক্রিকেটার জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট দুটোতেই ১০ হাজারের বেশি রান আছে এই ব্যাটসম্যানের।
১৯৭৫ ও ৭৯ প্রথম দুই বিশ্বকাপ জিতে নেয় ক্লাইভ লয়েডের অধীনে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর থেকে দলটির ভাঙা-গড়ার লড়াই শুরু হয়। এক পর্যায়ে তলানিতে আসতে থাকা ক্যারিবীয়দের হয়ে প্রায় একাই লড়ে যান ব্রায়ান লারা।
এদিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি।
বিশ্বের সেরা সব বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান। দেখে নিনি লারার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অর্জন
# ক্রিকেট খেলার আগে অ্যাঙ্গোস্তুরা লিমিটেড নামে একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকুরি করতেন লারা।
# প্রথমশ্রেণির ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০১ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন লারা।
# ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যুব চ্যাম্পিয়নশিপে ৪৯৮ রান করেছিলেন লারা।
# লারা ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করে নতুন রেকর্ড গড়েন।
# ছয় মাস পরেই সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নেন লারা। পুরোনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি।
# লারা টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন। যা টেস্টে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।
# ওয়ানডেতে লারার সর্বোচ্চ স্কোর ১৬৯ রান। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
# লারা একমাত্র ব্যাটসম্যান যার টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি ও ক্যারিয়ারে দুটি ৪০০ রানের ইনিংস রয়েছে।
# লেগ স্পিন বল করে ওয়ানডেতে চারটি উইকেটও নিয়েছেন লারা।
# ২০০৭ সালে ঘরের মাঠের বিশ্বকাপে নিজের বিদায়ী ওয়ানডে ম্যাচে ১৮ রান করেন লারা।
