এবার ছিটকে গেলেন শন মার্শ

আপডেট : ০২ মে ২০১৬, ১৫:৫০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইনজুরিতে ছিটকে পড়ার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।  ইংল্যান্ডের কেভিন পিটারসেন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস আর অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ ও মিচেল মার্শের পর এবার এই তালিকায় যোগ দিলেন আরেক অস্ট্রেলিয়ান শন মার্শ।
 
কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটসম্যান শন মার্শ। গত ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান বাঁহাতি এ ব্যাটসম্যান।
 
পিটারসেন, প্লেসিস, স্মিথ আর মিচেল মার্শ এই চার ক্রিকেটারই খেলছিলেন মহেন্দ্র সিং ধোনির পুনের হয়ে।
 
রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাটিং করেছিলেন মার্শ। তবে ম্যাচের তাকে অসুস্থই মনে হয়। সোমবার অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারেন তিনি। আর মার্শের পরিবর্তে নতুন কাউকে নেওয়ার ব্যাপারে আলোচনা করছে পাঞ্জাব।
 
এর আগে মার্শ চলতি আসরে পাঞ্জাবের প্রথম ম্যাচে খাদ্যে বিষক্রিয়ার কারণে খেলতে পারেননি। পরে ছয় ম্যাচে ১১৮.৬৫ স্ট্রাইক রেট ও ৩১.৮০ গড়ে ১৫৯ রান করেছিলেন। কলকাতার বিপক্ষে ৪১ বলে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।