ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের হাজি শাহেদ মিয়ার ছেলে নুরুদ্দিন (২২) নামে এক কৃষক বাড়ির পাশে জমিতে ধান কাটাছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে ঘুজিয়াখাইল গ্রামের মো. রতন মিয়া (৩০) আয়নার গোপ মাঠে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
