প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে দেশে থাকে তারা শিগগিরই জয়ের দুর্নীতি প্রকাশ করবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নির্দয় একক কর্তৃত্ব, ফ্যাসিস্টদের হিংস্র আক্রমণে বধ্যভূমিতে বাংলাদেশ-দায়কার?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে সবাই আক্রান্ত। ক্ষমতার রাজনীতি চলছে। ক্ষমতায় থাকতে পারলে বা ক্ষমতায় যেতে পারলে বিনা পুঁজিতে আয় করা যাবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করেছে। শুধুমাত্র গভর্নরের পদত্যাগের মাধ্যমে ৮০০ কোটি টাকা বৈধ হয়ে গেল।
