খাগড়াছড়িতে জিপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ০২ মে ২০১৬, ১৮:০৬
খাগড়াছড়ি সদর উপজেলায় যাত্রীবাহী জিপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সুমন চাকমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
 
সোমবার দুপুর দুইটার দিকে উপজেলাধীন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের খাগড়াপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। আহত সত্রিকা চাকমা (৩০), তাতি চাকমা (৩৫), মেঘলিপ চাকমা (৪০) ও টাইটা চাকমা (৩৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।