সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অস্ত্রের আঘাতে সাজ্জাদ মিয়া (৫০) নামে একজন খুন হয়েছেন।
সোমবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার পশ্চিমবীর ইউনিয়নের সাপেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ মিয়া ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, সাজ্জাদ মিয়ার কাছে একই গ্রামের রাজা মিয়ার টাকা পাওনা ছিল। সোমবার বিকালে পাওনা টাকা চাইলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজা মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে সাজ্জাদ মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। হামলার সময় সাজ্জাদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
