কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর দুটি নির্বাচনী অফিস ভাংচুর-অগ্নিসংযোগ

আপডেট : ০২ মে ২০১৬, ১৯:৫১
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম স্বপনের দুইটি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।
 
সোমবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের কালুয়া ও খলিশাদহ গ্রামে পৃথক স্থানে দুইটি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বত্তরা।
 
জিয়াউল ইসলাম স্বপনের অভিযোগ, আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাদিয়া জামিল কনার লোকজন তার অফিস দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। 
 
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।