পাবনা শহরের পৈলানপুর উপজেলায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শেখ ফরিদ ( ১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহত শেখ ফরিদ শহরের পৌর এলাকার কালাচাদপাড়া মহল্লার কৃষাণ ফ্লাওয়ার মিলের মালিক রওশন আলীর ছেলে। আহত আরজ (১৭) ও অনিককে (১৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত গতির মোটরসাইকেলে করে হতাহতরা পাকশী হতে পাবনা শহরের আসছিল। এ সময় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
