পাকিস্তানে শিখ ধর্মের অবমাননায় ৬ মুসলিমের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ মে ২০১৬, ০৮:৪৯
পাকিস্তানে এক শিখ যুবকের পাগড়ি জোর করে খুলে ফেলার অভিযোগে ৬ জন মুসলিমের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে এই ধরণের ধর্ম অবমাননার মামলার নজির নেই বললেই চলে। 
 
ঘটনার সূত্রপাত হয় যখন পাঞ্জাবের ডিজকোট এলাকায়। একটি বাসে যাত্রীদের সঙ্গে মালিকপক্ষের বচসা এবং হাতাহাতি হয়। মাহিন্দার পাল সিং ওই বাসের যাত্রী ছিলেন। মাহিন্দার পুলিশের কাছে অভিযোগ করেন, বাসের যাত্রীদের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কির সময় পরিবহন কোম্পানির লোকজন তার মাথার পাগড়ি খুলে মাটিতে ছুড়ে ফেলে দেয়। 
 
উল্লেখ্য, শিখদের কাছে মাথার পাগড়ি ধর্মীয় দিক দিয়ে খুবই পবিত্র। মাহিন্দার সিং শাহিওয়াল পুলিশের কাছে তিনি ধর্ম অবমাননার একটি বিতর্কিত আইনে মামলা করেন। পুলিশ ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজনকে খোঁজা হচ্ছে। -বিবিসি