মানিকজগঞ্জের পাটুরিয়া উপজেলায় ট্রলারডুবিতে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।
মৃত. কুদ্দুস প্রামাণিকের (৫৫) মরদেহ নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। তবে রহিস প্রামাণিক (৫০) নামে আরো এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, রবিবার ওই এলাকায় ঝড়ের কবলে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এতে কুদ্দুস ও রহিস নামে দুই শ্রমিক নিখোঁজ হন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৩ নম্বর পন্টুনের কাছ থেকে কুদ্দুসের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত রহিসের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাটুরিয়া ফেরি ঘাটে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদ আলম সিদ্দিকী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
