আসামিপক্ষের শেষ, রাষ্ট্রপক্ষের শুনানি চলছে

আপডেট : ০৩ মে ২০১৬, ১২:৩২
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের পক্ষে শুনানি শেষ করেছেন আসামিপক্ষ। পরে শুনানি শুরু করেছেন রাষ্ট্রপক্ষ।
 
মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি নিচ্ছেন। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।