শিবগঞ্জে হেরোইনসহ আটক ২

আপডেট : ০৩ মে ২০১৬, ১১:৫১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক শ ১৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
সোমবার উপজেলার কানসাট ইউনিয়নের বাটাগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন,  উপজেলার ঢুলিপাড়া গ্রামের সাকের হোসেন (১৯) ও ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মিন্টু মন্ডল (৪৭)।
 
র‌্যাব জানায়, ওইদিন সন্ধ্যায় বাটাগ্রামের একটি আম বাগানে হেরোইন কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এ পরিমাণ হেরোইনসহ মিন্টু ও সাকেরকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য সাড়ে ১১ লাখ টাকা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।