কুমিল্লার চান্দিনা উপজেলায় ১৯ এপ্রিল দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চাচা আব্দুল মান্নানের (৬০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌঁনে ১২টায় তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আব্দুল মান্নান উপজেলার পানিপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
এ ঘটনায় ভাতিজা জামাল উদ্দিন মামলা করবেন বলে জানান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ১৯ এপ্রিল রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন (নৌকা) ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানের (আনারস) সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাত কর্মী আহত হন। গুরুতর অবস্থায় আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করানো হয়। প্রায় ১০ দিন পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল।
