মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ফেদেরার

আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:০৮
পিঠের ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। তবে আগামী সপ্তাহে রোম মাস্টার্সে খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এটিপি র‌্যাংকিংয়ে তিন নম্বর এই তারকা। 
 
আর এর মাধ্যমে মাসের শেষে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটাও সেরে নিতে চান। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, এই মুহূর্তে ফিট থাকাটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোম মাস্টার্সের বিষয়টি আমার মাথায় আছে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় তিন মাস কোর্টের বাইরে থাকার পরে শেষ মুহূর্তে মাদ্রিদ ওপেনে খেলার সিদ্ধান্ত নেন ফেদেরার। কিন্তু শেষ পর্যন্ত খেলতে না পেরে দারুণ হতাশ তিনি। তবে বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম ও রিও অলিম্পিকের জন্য নিজেকে ফিট রাখাটাই এখন জরুরী বলে তিনি মনে করছেন। বাসস।