বেগুনি রঙের বিরল ডায়মন্ডের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির প্রত্যন্ত আরগেইল মাইনে এটি পাওয়া যায়। এটিকে রিও টিন্টোর বার্ষিক গোলাপি ডায়মনে্পর প্রদর্শনীর সময় শৌখিন বস্তু হিসেবে রাখা হবে। মঙ্গলবার কোম্পানিটি এই তথ্য জানানো হয়েছে।
গত বছর আগস্টে একটি মাইরে বেগুনি রঙের ডায়মন্ডটি পাওয়া যায়। সেসময় সেটির ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। এতে ফাটল, গর্ত ও দাগ ছিল। কয়েক সপ্তাহ এটি নিয়ে কাজ করার পর এটির ওজন হয় ২ দশমিক ৮৩ ক্যারেট। আকার হয় ডিম্বাকৃতির।
রিও টিন্টো ডায়মন্ডের বিক্রয় মহাব্যবস্থাপক প্যাট্রিক কোপেনস এক বিবৃতিতে বলেছেন, একেবারেই বিরল ও প্রকৃতিতে সীমিত এই ডায়মন্ডটি এর সৌন্দর্য, আকার ও প্রাপ্তির কারণে এটি বহু কাঙ্ক্ষিত।
রিও টিন্টো ডায়মন্ডটির মূল্য নির্ধারণ না করলেও বলেছে, জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা এটিকে উল্লেখযোগ্য হীরা বলে আখ্যায়িত করেছে।
