এবার মুস্তাফিজের প্রশংসায় মুরালিধরন

আপডেট : ০৩ মে ২০১৬, ১৬:৪৮
বিশ্ব ক্রিকেটে অভিষেকের পর একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দেখিয়ে চলেছেন তার বোলিং জাদু।
 
তাই ক্রিকেট বিশ্বও মেতেছে মুস্তাফিজ বন্দনায়। এবার তার বোলিংয়ে অভিভূত লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'মুস্তাফিজ এমন একজন বোলার যে সানরাইজার্সের হয়ে তার অপার সম্ভাবনার কথা জানান দিয়েছে। সে শুধু বাংলাদেশ ক্রিকেটের নয় সাইরাইজার্সের সবচেয়ে বড় সম্পদ।'
 
তিনি আরও বলেন, 'যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে মুস্তাফিজের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে।’