ম্যানইউর বর্ষসেরা ডি গিয়া

আপডেট : ০৩ মে ২০১৬, ১৮:৩৭
শিরোপার আশা শেষ জয়ে গেছে আগেই। শেষ চারের আশা টিকে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া। দারুণ কিছু সেভ করে হয়েছে রেড ডেভিলসদের বর্ষ সেরা ফুটবলার। স্প্যানিশ এ তারকা না থাকলে হয়তো আরও বাজে সময় কাটতো দলটির।
 
সোমবার ঐতিহ্যবাহী এই ক্লাবটির মৌসুমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেয়া হয়। লুইস ফন গালের ডিফেন্ডার ক্রিস স্মলিং হয়েছেন, প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা ইয়ার। আর মার্কাস রাশফোর্ড হয়েছে ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের সেরা ফুটবলার।