টাঙ্গাইলের ভূঞাপুরে দুই দিনে ভ্রাম্যমান আদালত বিড়ির ফ্যাক্টরি সিলগালা, ক্লিনিক, পোল্ট্রি ফার্ম, পলিথিন বিক্রির দায়ে পৃথক পৃথকভাবে জরিমানা এবং মাদক সেবনের দায়ে একজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আবদুল আওয়াল জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার বৈধ কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৌর এলাকার মা ক্লিনিককে ৩০ হাজার টাকা এবং ফাদিয়া ক্লিনিককে ১০ হাজার টাকা ও পরিবেশ আইনে অনিক পোল্ট্রি খামারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার নিউ সেবা ক্লিনিককে একই কারনে ১০ হাজার, পলিথিন বিক্রির দায়ে মা স্টোরকে ১০ হাজার, পোল্ট্রি খামারীকে ২০ হাজার ও মটর বিড়ি ফ্যাক্টরি কারখানা সিলগালা করা হয়েছে। এছাড়াও মাদক সেবন ও বিক্রির দায়ে একজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
