সাতক্ষীরায় কার্বাইড মিশানোর সময় ৫৭০ কেজি আম জব্দ

আপডেট : ০৩ মে ২০১৬, ১৯:৫১
 
সাতক্ষীরায় আমে কার্বাইড মেশানোর সময় ৫৭০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মুহসিনা খাতুনের বাড়ি থেকে আমগুলো জব্দ করা হয়।
 
এ ঘটনায় ওই গ্রামের মফিজুর রহমানকে ১০ হাজার, মুহসিনা খাতুনকে দুই হাজার ও মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বৈচনা গ্রামে অভিযান চালিয়ে ৫৭০ কেজি কার্বাইড মিশানো আম ও এক কেজি কার্বাইড জব্দ করা হয়েছে। একই সাথে তিনজনকে জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, আমগুলো বিনষ্ট করা হবে।