রামুতে ১৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:৫৯
কক্সবাজারের রামুতে মঙ্গলবার ১৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
 
তারা হলেন- কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের পূর্ব লার পাড়ার জাফর আলমের ছেলে মো. কামাল (২৭) ও মো. কামালের স্ত্রী ছেনুয়ারা বেগম (২২)।
 
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চা বাগান এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।