কক্সবাজারের রামুতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল করিম (২০) ও অন্য জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ফেসবুকে নিজেদের আইডি ব্যবহার করে তারা দুজন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে গত কয়েক দিন ধরে প্রচার করে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
